Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

হরমুজে  ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও এর আশপাশে ৩১টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে একের পর এক জাহাজ হামলার শিকার হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও এর আশপাশে ৩১টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এরপর চলতি মাসের প্রথম ১৮ দিনেই আরও প্রায় ১৯টি হামলা বা হামলাসংশ্লিষ্ট ঘটনার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের আগে এ অঞ্চলে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি হামলার ঘটনা ঘটত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


হামলার শিকার অধিকাংশ তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ প্রান্তে ওমানের উপকূলসংলগ্ন এলাকায় চলাচলের সময় লক্ষ্যবস্তু হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহণ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালির ওমান উপকূলসংলগ্ন এই নৌপথটি নিরাপদ রয়েছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বিশ্ববাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র: গলফ নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

হরমুজে  ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম