ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা।
পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৩ নভেম্বর পর্যন্ত এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতের এ তথ্য জানিয়েছে রয়টার্স। দেশটির আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের উপ-কম্পট্রোলার আর্থার মিলার এ ব্যয়ের হিসাব তুলে ধরেন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিপুল অর্থ ব্যয় হয়েছে। যুদ্ধের ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

