Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেট্রোতে গোপনে নারীর ছবি তোলার অভিযোগে নিরাপত্তাকর্মী বরখাস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

মেট্রোতে গোপনে নারীর ছবি তোলার অভিযোগে নিরাপত্তাকর্মী বরখাস্ত

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে দিল্লি মেট্রোর ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে এক নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছে একটি ট্রেনের কামরায়। 

ট্রেনের ভেতরের অন্যান্য যাত্রীরা সিআইএসএফ কর্মকর্তাকে ঘিরে ধরলে বিষয়টি প্রকাশ্যে আসে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ওই কর্মকর্তার ফোনের গ্যালারি দেখতে চান। গ্যালারি পরীক্ষা করতেই ওই নারীর ছবি পাওয়া যায় এবং যাত্রীরা ছবিগুলো মুছে ফেলার জন্য চাপ দেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের সঙ্গে কর্মকর্তার হাতাহাতি শুরু হয়।

ঘটনাটি নজরে আসার পরপরই সিআইএসএফ কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে এবং পুরো ঘটনার ওপর তদন্তের নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও পদক্ষেপের জন্য সিআইএসএফের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভারতের ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

ভারতের মণিপুর ভেজাল মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮০

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে কেন সমন জারি করল যুক্তরাষ্ট্র?

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

আরও পড়ুন

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

হরমুজে  ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম