Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসাদ আমলের পারমাণবিক কর্মসূচির তদন্তে জাতিসংঘকে সুযোগ দিল সিরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

আসাদ আমলের পারমাণবিক কর্মসূচির তদন্তে জাতিসংঘকে সুযোগ দিল সিরিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের গোপন পারমাণবিক কর্মসূচির বিষয়ে তদন্ত করার সুযোগ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার সরকার জানায়, তারা জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে যৌথভাবে কাজ করছে। 

রাজধানী দামেস্কের একটি অপ্রকাশিত স্থানে কয়েক টন পারমাণবিক পদার্থের সন্ধান পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিরিয়ার বর্তমান প্রশাসন গত মাসেই স্বপ্রণোদিত হয়ে এই স্থানের তথ্য আইএইএকে জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানান, উদ্ধার হওয়া উপাদানগুলো বিপজ্জনক নয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তার অধীনে এগুলো সিরিয়ার হেফাজতেই রাখা হবে।

২০২৪ সালের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর বর্তমান সিরীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এই সমঝোতার অংশ হিসেবে পরিদর্শকদের একটি দল দেইর এয-জোরসহ নতুন শনাক্ত হওয়া স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সিরিয়া সরকারের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান যাতে কোনো অপব্যবহারের শিকার না হয়, সেজন্য এগুলোকে আন্তর্জাতিক নজরদারির আওতায় রাখা হবে।

সিরিয়ার কাছে বর্তমানে সক্রিয় কোনো পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নেই বলেই মনে করা হয়। তবে ২০০৭ সালে দেইর এয-জোরের একটি সন্দেহভাজন পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরাইল। সাবেক আসাদ আমলের সেই বিতর্কিত পারমাণবিক কার্যক্রমের অধ্যায় খতিয়ে দেখতেই এখন আন্তর্জাতিক পরিদর্শকদের কাজ করতে দিচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

রোহিঙ্গা সংকটের আড়ালে বাড়ছে মানবপাচারের ঝুঁকি

বাংলাদেশের কাছে ১০ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে জাতিসংঘ রোহিঙ্গা সংকটের আড়ালে বাড়ছে মানবপাচারের ঝুঁকি

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

আরও পড়ুন

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম