Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আইআরজিসির হুঁশিয়ারি

নতুন যুদ্ধ শুরু হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম

নতুন যুদ্ধ শুরু হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে ইরান

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

Advertisement

যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের তুলনায় আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে ইরান। খবর মেহের নিউজ এজেন্সির। 

মোহেবি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলো আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি ধ্বংসক্ষম। নতুন কোনো যুদ্ধ শুরু হলে ইরানের ব্যবহৃত অস্ত্র ও সামরিক সক্ষমতা আগের তুলনায় ‘সম্পূর্ণ ভিন্ন’ হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনের গোপন আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছিলেন মোহেবি। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, তাদের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না।   

ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় মোহেবি বলেন, ‘ট্রাম্পের কল্পনা যুদ্ধক্ষেত্রে তাকে কোনো সহায়তা করবে না।’ তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে বাস্তবসম্মত একমাত্র পথ হলো পরাজয় মেনে নেওয়া এবং ইরানের নির্ধারিত শর্ত মেনে চলা।

এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। আলোচনার অগ্রগতি থমকে যাওয়ার পাশাপাশি ইরান নতুন করে সংঘাত শুরু হলে আরও আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছে।

গত জুলাইয়ে আইআরজিসির আরেক বক্তব্যে বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি ও নির্ভুলতা বৃদ্ধি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আরাগচি

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

আরও পড়ুন

হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

হরমুজে  ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম