Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

Advertisement

দক্ষ বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন এই প্রস্তাব কার্যকর হলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে খরচ অনেক বেড়ে যাবে।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশের মাধ্যমে এই উচ্চ ফি সাময়িকভাবে চালু করা হয়েছিল। তবে আদালত তা স্থগিত করার পর, এখন আইনের মাধ্যমেই নীতিটিকে স্থায়ী করার চেষ্টা চলছে। সরকারের দাবি, অভিবাসন ব্যবস্থার খরচ তোলা এবং আমেরিকানদের চাকরির সুযোগ নিশ্চিত করতেই এই বাড়তি ফি নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।

আগে যেখানে একটি এইচ-১বি ভিসার সাধারণ ফি ছিল মাত্র দুই থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে, সেখানে এখন ১ লাখ ডলারের বেশি ফি দিতে হলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বড় আর্থিক চাপ তৈরি হবে। প্রস্তাবটি চূড়ান্ত করার আগে ৩০ দিন সাধারণ মানুষের মতামতের জন্য রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, দেশটিতে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে ও নতুন উদ্ভাবন ধরে রাখতে বিদেশি মেধা খুবই গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য, এই ভিসার প্রায় ৭০ শতাংশই ব্যবহার করেন ভারতীয় পেশাজীবীরা। ফলে যুক্তরাষ্ট্রের এই নিয়ম স্থায়ী হলে তা আন্তর্জাতিক কর্মসংস্থানে বড় প্রভাব ফেলবে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

আরও পড়ুন

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম