Logo
Logo
×
   

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা

বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, একটি বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। মানুষ দৌঁড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে।

কিন্তু শুধু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিশাল কালো মাটি ও পলির দেয়াল সবকিছুকে ঢেকে ফেলে। ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করে রসুয়া জেলার প্রশাসক বলেছেন, তারা ব্যাপক প্রাণহানির শঙ্কা করছেন। 

বুধবারের (২৬ আগস্ট) আকস্মিক এই বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, এই বন্যার পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক। পর্যটন বোর্ডের দেওয়া তথ্যমতে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় পর্যটক রয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের পর্যটক রয়েছেন ১২ জন।

ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট সংকটে ভারতের পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সংহতি প্রকাশ করেন।

মোদি বলেন, ‘ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।’

বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যার পানি একটি নদীর মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এর পথে থাকা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম