Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বালেন্দ্রকে পাশে নিয়ে ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

বালেন্দ্রকে পাশে নিয়ে ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

ছবি: সংগৃহীত

Advertisement

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরকে ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন ঘনিষ্ঠতার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ। এর মধ্য দিয়ে নেপালের সঙ্গে দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরল নয়াদিল্লি।

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে জেন-জি আন্দোলনের জেরে নেপালে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি জানান, অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও আত্মীয়তার বন্ধন দুই দেশকে শক্তিশালী করেছে।

সফরের অন্যতম উদ্যোগ হিসেবে অযোধ্যা ও জনকপুরের মধ্যে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে সাপ্তাহিক ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা আগামী ২৮ নভেম্বর থেকে চলবে। পাশাপাশি, গত আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৬২ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে ভারত।

বৈঠকে জ্বালানি, বাণিজ্য, জলবিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকদের মতে, নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্কের ভিত শক্ত করা এবং বন্যা-পরবর্তী পুনর্গঠনে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত,  দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নেপালের মেরা পর্বত শিখরে রাজীব পাল

নেপালের মেরা পর্বত শিখরে রাজীব পাল

পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে

পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বালেন্দ্রকে পাশে নিয়ে ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

বালেন্দ্রকে পাশে নিয়ে ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

দাম কমতেই দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ঢল

দাম কমতেই দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ঢল

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত,  দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম