Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

Advertisement

আর্থিক অবস্থার উন্নতির আশ্বাস দিয়েছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাড়িতে গিয়ে ফুলবিক্রেতা মীরা মাঝির পরিবারের সঙ্গে চা-ও পান করেছিলেন তিনি। 

কিন্তু তিন বছর পর সেই পরিবারের দাবি, প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার পর তাদের দুর্দশা আরও বেড়েছে। ঋণের বোঝায় এখন দিশেহারা অযোধ্যার এই পরিবার।

রাম মন্দির উদ্বোধনের কয়েক দিন আগে অযোধ্যার বাসিন্দা মীরা মাঝির বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ১০ কোটিতম গ্রাহক হিসেবে পরিচিতি পেয়েছিলেন মীরা। তার পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন মোদি।

তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের পরিবারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মীরা জানান, প্রধানমন্ত্রীর সফরের পর জেলা প্রশাসন, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের বাড়িতে এসেছিলেন। ফুল বিক্রির জন্য তাকে একটি স্থায়ী জায়গা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। 

পাশাপাশি তার স্বামীকে একটি নৌকা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। পরে নৌকা তৈরির জন্য ঋণের ব্যবস্থা করা হয়।

মীরার অভিযোগ, ফুল বিক্রির জন্য নির্ধারিত জায়গা পেতে তার কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাননি তিনি। শেষ পর্যন্ত ফুল বিক্রির কাজ ছেড়ে দিতে বাধ্য হন। অন্যদিকে বন্যাসহ নানা কারণে তার স্বামীর আয়ও অনিয়মিত হয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দফায় মীরা মাঝির পরিবারকে ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা এবং ২৩ হাজার ৭৫০ টাকা ঋণ দেওয়া হয়েছিল। ঋণ পরিশোধ করতে না পারায় ২০২৬ সালের ৫ জুলাই পরিবারের বিরুদ্ধে নোটিশ জারি করে ব্যাংক।

এ ঘটনায় মোদি সরকারের সমালোচনা করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত কংগ্রেসের যুবনেতা শারদ শুক্লা। তিনি বলেন, ‘যাদের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী চা পান করেছিলেন, তারাই এখন ঋণের বোঝায় জর্জরিত। এটাই মোদি মডেলের বাস্তব পরিস্থিতি।’

এদিকে সংবাদ সম্মেলনের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক নেতারা। উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী পবন পাণ্ডে মীরা মাঝির পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। অযোধ্যার মেয়র ও বিজেপি নেতা গিরিশপতি ত্রিপাঠী দিয়েছেন আরও ৬০ হাজার টাকা।

বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট?

ফিলিস্তিন প্রশ্নে মুখোমুখি কংগ্রেস ও বাম শরিকরা ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট?

প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

আরও পড়ুন

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

মোদি বাড়িতে আসার পর থেকেই বেড়েছে দুর্দশা, চাপে অযোধ্যার পরিবার

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম