Logo
Logo
×

Advertisement

জাতীয়

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ বৈঠকে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ ও বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বৈঠকের প্রথম দিনের আলোচনা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন অগ্রগতি এবং দুই দেশের মধ্যে নদীর পানিপ্রবাহসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জেআরসির এবারের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তবে চুক্তির নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক এখতিয়ার যৌথ কমিটির নেই।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

দুই দেশের মধ্যে অভিন্ন নদীর পানিবণ্টন, পানি ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে যৌথ নদী কমিশনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিনিময়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম