Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ছবি: সংগৃহীত

Advertisement

ভোটের আগে ভোটারদের মন জয় করতে নিজের অর্থ ও প্রভাব খাঁটিয়ে গ্রামের রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছিল এলইডি বাতি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল বাক্সে আশানুরূপ ভোট পড়েনি, হেরে গেছেন প্রার্থী। আর তাতেই বাঁধে বিপত্তি! ক্ষোভ ও রাজনৈতিক প্রতিশোধের বশে গ্রামের রাস্তার সেই বাতিগুলো খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাস্থল ও প্রেক্ষাপট

ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের আগে প্রচারের অংশ হিসেবে ও ভোটারদের আকৃষ্ট করতে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ এবং বিজলপুরা—এই চারটি গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছিল। গ্রামবাসীর দাবি, আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এই লাইটগুলো লাগানো হয়।

হারের পর বাতি খোলার তোড়জোড়

নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, প্রিয়াঙ্কা শর্মা ভোটে হেরে গেছেন। আর এর পরপরই শুরু হয় বাতি খুলে নেওয়ার তোড়জোড়। গ্রামবাসীদের দাবি, ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রামগুলো থেকে লাইট খুলে নেওয়া শুরু হয়।

বিদ্যুৎ বিভাগের অভিযান ও সরপঞ্চদের হস্তক্ষেপ

খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড-এর ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে উপস্থিত হয়ে বাতিগুলো খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দলটি কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি খুঁটির স্ট্রিট লাইট খুলে ফেলে। তবে বাকি প্রায় ৪০টি লাইট খুলতে পারেনি; কারণ নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন।

তদন্তের নির্দেশ ও বিধায়কের বক্তব্য

স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি সারানোর জন্য গ্রামে পরিদর্শনে গিয়ে এফআরটি টিম বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগ দিয়ে স্ট্রিট লাইট জ্বলতে দেখে। পরবর্তীতে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তা অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়। কীভাবে ও কার অনুমতিতে এই সংযোগগুলো দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।

এদিকে বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব লাইট লাগিয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট?

ফিলিস্তিন প্রশ্নে মুখোমুখি কংগ্রেস ও বাম শরিকরা ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট?

প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লস ৬ লাখ

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

আরও পড়ুন

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট, পেলেন বেশ কিছু শর্ত

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

পৃথিবীর আকাশে নতুন চাঁদ!

পৃথিবীর আকাশে নতুন চাঁদ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম