ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। এ ছাড়া মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা রয়টার্সকে জানান, প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি এবং এআই খাতের গতি কমে আসায় অর্থনীতি দুর্বল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন হিসাব-নিকাশে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়িয়েছে।
পাশাপাশি রুপার দাম ৩ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৪১ ডলার, প্লাটিনাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯০৩ দশমিক ১৫ ডলারে উঠেছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
সূত্র: রয়টার্স
