Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৭

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি বাণিজ্যিক গুদামে রাশিয়ার শক্তিশালী ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। 

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে হওয়া এই হামলায় পুরো গুদামে আগুন ধরে যায় এবং একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটতে থাকে। জীবন বাঁচাতে ওই এলাকার প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, বুচা এলাকায় সংঘটিত এই হামলায় চার শিশুসহ আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মূলত দূরপাল্লার ড্রোন তৈরির যন্ত্রাংশ ও গোলাবারুদ রাখার একটি গোপন আস্তানাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। তবে সাধারণ মানুষের বসতির এত কাছে কীভাবে বা কার অবহেলায় এই গোলাবারুদ মজুদ করা হলো, তা নিয়ে একটি বিশেষ তদন্ত শুরু করেছে ইউক্রেন সরকার।

একই রাতে কিয়েভসহ আশপাশের ওডেসা, সুমি ও অন্যান্য এলাকাতেও ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে এক কিশোরসহ আরও বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর আকাশে লড়াই করে রাশিয়ার ২৩৩টি ড্রোন গুলি করে মাটিতে ফেলে দিয়েছে।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার ভেতরে সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আক্রমণ জোরদার করেছে। রাশিয়ার সীমানার ভেতরের বেশ কয়েকটি অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে দুজন নিহত ও ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি রাশিয়ার একটি বড় অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠানের গুদামও ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হামলা-পাল্টা হামলার এমন উত্তপ্ত পরিস্থিতিতে কিয়েভ বিশ্বনেতাদের কাছে অবিলম্বে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

যুদ্ধবিরতি উপেক্ষা করে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

যুদ্ধবিরতি উপেক্ষা করে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

ইউক্রেনের যুদ্ধাস্ত্রে লাগাম টানল স্টারলিংক, নেপথ্যে ট্রাম্প?

ইউক্রেনের যুদ্ধাস্ত্রে লাগাম টানল স্টারলিংক, নেপথ্যে ট্রাম্প?

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

আরও পড়ুন

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

বিক্ষোভ দমনে যেসব কৌশল নিচ্ছে ভারতের পুলিশ

বিক্ষোভ দমনে যেসব কৌশল নিচ্ছে ভারতের পুলিশ

ফের আটক অভিজিৎ দীপকে

ফের আটক অভিজিৎ দীপকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম