Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি, স্বীকার করলেন পেজেশকিয়ান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি, স্বীকার করলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  যদিও কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি হবে না।

সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘কেউ কেউ বলেন নিষেধাজ্ঞার কোনো প্রভাবই নেই। তাদের কী বলব, সত্যিই জানি না।’

তিনি বলেন, ইরান বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং দেশকে এই কঠিন পরিস্থিতি মেনে নিয়েই এগোতে হবে।


পেজেশকিয়ানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের আমদানি ও রপ্তানি ২৫ থেকে ৩৫ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে বলেও তিনি অভিযোগ করেন। 

এর কয়েক দিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞা কার্যক্রমে অংশ না নেওয়া দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।


অর্থনৈতিক সংকট মোকাবিলায় পেট্রলের দাম বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন পেজেশকিয়ান।

তিনি বলেন, বাণিজ্য কমে যাওয়ার বাস্তবতা বিবেচনায় পেট্রলের তৃতীয় স্তরের কোটার দাম বাড়ানো উচিত। উদাহরণ হিসেবে তিনি প্রতি ইউনিটের দাম ৫ হাজার তুমান থেকে ১০ হাজার তুমানে বাড়ানোর কথা উল্লেখ করেন।

তথ্যসূত্র: জিও ‍নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

আরও পড়ুন

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

স্বর্ণের দাম কমল

স্বর্ণের দাম কমল

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম