Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

রাতের পার্টিতে কে বেশি মুরগির মাংস খেয়েছে—সামান্য এই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজেরই বন্ধুর বিরুদ্ধে। ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভি জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

নিহত যুবকের নাম সীতারাম। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তিনি কর্ণাটকের একটি স্টিল কারখানায় কাজ করতেন। আর যাকে হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, সেই অরুণ কুমারও একই কারখানার কর্মী এবং সীতারামেরই গ্রামের ঘনিষ্ঠ বন্ধু।

পুলিশ জানায়, কাজ শেষে দুই বন্ধু মিলে একসঙ্গে খাওয়ার আয়োজন করেছিলেন। খাওয়ার সময় হঠাৎ করেই থালায় মুরগির মাংসের টুকরো বেশি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কথা-কাটাকাটির একপর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অরুণ একটি ধারালো ছুরি দিয়ে সীতারামের বুকে আঘাত করেন।

ঘটনা সামাল দিতে এবং নিজেকে বাঁচাতে অরুণ নিজেই রক্তাক্ত সীতারামকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করেন যে সীতারাম নাকি ওপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশে খবর দেয়।

পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অরুণ ভেঙে পড়েন এবং রাগের মাথায় বন্ধুকে ছুরি মারার কথা স্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীতারাম। এই ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম