Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেপালে বন্যা: জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মিলল না ৯৩ শ্রমিকের সন্ধান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম

নেপালে বন্যা: জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মিলল না ৯৩ শ্রমিকের সন্ধান

থার্মাল ড্রোন ব্যবহার করে টানেলের ভেতরের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। ছবি: সংগৃহীত

Advertisement

নেপালের বন্যাকবলিত একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে উদ্ধার অভিযান চালিয়েও কোনো শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। রসুয়া জেলার ১১১ মেগাওয়াট ক্ষমতার রাসুওয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে অন্তত ৯৩ জন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভোতে কোশি নদীর পানি বেড়ে যাওয়ার পর শ্রমিকেরা টানেলের শেষ প্রান্তে আটকা পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। নেপালি সেনাবাহিনী, প্রকৌশলী ও ড্রোন বিশেষজ্ঞদের একটি দল এতে অংশ নেয়।

উদ্ধারকারীরা টানেলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যান। এরপর থার্মাল ড্রোন ব্যবহার করে টানেলের ভেতরের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। যেসব জায়গায় সরাসরি যাওয়া ঝুঁকিপূর্ণ বা কঠিন ছিল, সেখানেও ড্রোন দিয়ে অনুসন্ধান করা হয়। কিন্তু সেখানে কারও উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সোমবার (৩১ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত দলটি রাসুওয়াগাধি প্রকল্পের টানেলে তল্লাশি শেষ করে ফিরে এসেছে। ড্রোনের মাধ্যমে টানেলে কেউ নেই বলে নিশ্চিত হওয়ার পর অভিযান বন্ধ করে উদ্ধারকারীরা রসুয়া জেলার ধুনচেতে ফিরে যান।


এরই মধ্যে নেপালের ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শত শত শ্রমিক আটকা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক জায়গায় নিখোঁজ ব্যক্তিরা টানেলে আটকা পড়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, নাকি বন্যার পানিতে ভেসে গেছেন—তা নিশ্চিত করতে পারছেন না উদ্ধারকারীরা।

গত বুধবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ জন।


নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন এখনো নিখোঁজ।


এখন পর্যন্ত উদ্ধারকারীরা জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ২৭৯ জনকে জীবিত উদ্ধার করেছেন। এর মধ্যে আপার ত্রিশূলী-১ প্রকল্প থেকে ২৫৪ জন এবং লাংটাং খোলা প্রকল্প এলাকা থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নেপাল (আইপিপিএএন)  জানিয়েছে, রসুয়া ও নুয়াকোট জেলার ১১টি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮৯৭ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

কলম্বিয়ায়  স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

আরও পড়ুন

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

ইসরাইলের নির্বাচন জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম