Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন চাপ ও হুমকিতে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যেতে পারে: ইরানি প্রেসিডেন্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

মার্কিন চাপ ও হুমকিতে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যেতে পারে: ইরানি প্রেসিডেন্ট

মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও হুমকির নীতি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

কিরগিজস্তানে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট জানান, ইসলামাবাদের সমঝোতা স্মারকের আওতায় নিজেদের দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। 

কার্যকর কোনো গ্যারান্টি ছাড়া আবারও চাপ ও হুমকির রাজনীতিতে ফিরে যাওয়ার ঘটনা চলতে থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সুর আরও কঠোর করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক মন্তব্য করে ইরানকে ‘কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছেন। 

এ ধরনের মুখোমুখি অবস্থান ও হুমকির প্রেক্ষাপটেই ইরানি প্রেসিডেন্ট তার তীব্র উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করলেন।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম