Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেপালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

নেপালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর

নেপালের উত্তরের দুর্গম জেলা নুয়াকোটে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। খবর আনাদোলুর

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে খানাল জানান, পুরো গ্রাম, শহর ও জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় তিনি ‘নিশ্চিতভাবেই’ আশঙ্কা’ করছেন যে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। 

বন্যা ও ভূমিধসের কারণে নেপালের উত্তরের দুর্গম জেলা নুয়াকোটে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে সড়ক ও সেতু পুরোপুরি ভেসে যাওয়ায় অনেক এলাকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিচ্ছিন্ন জনপদগুলোতে পৌঁছানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে হেলিকপ্টার।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় এই ভয়াবহ দুর্যোগ আঘাত হানে। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৪ হাজার ৭৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৪১ জন চীনের নাগরিক।

খানাল জানান, দুর্গত এলাকায় উদ্ধারকারী দল কোনো ধরনের পার্থক্য না করে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। স্থানীয় বাসিন্দা কিংবা বিদেশি নাগরিক—সবাইকে সমান গুরুত্ব দিয়ে উদ্ধার ও সহায়তা দেওয়া হচ্ছে।

দুর্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোর বহু জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান করা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কলকাতায় দুর্গাপূজায় ১৯ মৃত্যুর ঘটনায় আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ

কলকাতায় দুর্গাপূজায় ১৯ মৃত্যুর ঘটনায় আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

আরও তিন মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৮৯

আরও তিন মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৮৯

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম