Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

মার্কিন পাহারায় হরমুজ পেরোল ৪০ তেলবাহী জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে ৪০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ৪০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হরমুজ পেরোনো এসব জাহাজে  প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল ছিল।

যুদ্ধ শুরুর পর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক এসকর্ট অভিযান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অভিযানের সময় হরমুজ প্রণালির আশপাশে ইরানের প্রায় ৬০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা।


মার্কিন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন পেতে ব্যবহৃত সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র। এ সময় কয়েকটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ হতো। তবে গত সোমবারও ১ কোটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনেও হরমুজ প্রণালির আশপাশে আরও হামলা হতে পারে। তার দাবি, ইরানি বাহিনী দ্রুত তাদের ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারছে। তাই তাদের ওপর নিয়মিত সামরিক চাপ বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম