‘আমাদের বোমা নিরীহ নারী-শিশু মারছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০০ মানুষ প্রাণ হারিয়েছে ইরানে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের সদস্য ডেলিয়া রামিরেজ। তিনি কংগ্রেসের প্রতি ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাশ করার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রামিরেজ বলেন, আমাদের বোমায় নিরীহ নারী ও শিশুরা নিহত হচ্ছে।
ফিলিস্তিন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।
রামিরেজ বলেন, এই যুদ্ধ বন্ধে কংগ্রেসকে নিজের ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে এবং ‘এই অন্তহীন যুদ্ধের অবসান ঘটাতে হবে।’
তিনি অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কর্মকাণ্ড নিয়ে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না। তার মতে, ট্রাম্প ও হেগসেথের যুদ্ধাপরাধের দিকে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না।
রামিরেজের উদ্যোগে ২০২৫ সালে ‘ব্লক দ্য বম্বস অ্যাক্ট (এইচ.আর.৩৫৬৫) কংগ্রেসে উত্থাপিত হয়। আইনটি ইসরাইলে নির্দিষ্ট কিছু মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর সীমিত করার প্রস্তাব দেয়।
২০২৬ সালের জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ জানিয়েছিল, বিলটির সহ-প্রস্তাবক সংখ্যা ৭২-এ পৌঁছেছে।
রামিরেজ দীর্ঘদিন ধরেই গাজায় মার্কিন অস্ত্র সরবরাহের সমালোচনা করে আসছেন এবং ইসরাইলে অস্ত্র হস্তান্তর বন্ধে কংগ্রেসে চাপ দিয়ে আসছেন।

