Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান

Advertisement

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বলেছেন, কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা দেবে ইরান।

রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভির সাক্ষাৎকারে এই কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির এই সামরিক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকে এই নতুন নিয়ন্ত্রিত অঞ্চল শুরু হবে। অঞ্চলটি উপসাগরের বিভিন্ন এলাকায় ছড়ানো থাকবে।

সতর্ক করে দিয়ে মহসেন রেজাই আরও বলেন, কোনো জাহাজ নতুন এ নিয়ন্ত্রিত অঞ্চলে ঢুকলে, সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে। ওমানের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করা হয়েছে বলে জানান মহসেন রেজাই।

তিনি বলেন, ‘নতুন করিডরটি পরিচালনা করবে ইরান। ওমানের ভাইদের সঙ্গে আলোচনা করেই এটা নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়। এর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক–পঞ্চমাংশ সাধারণত এ পথ দিয়েই পরিবহণ করা হয়। এটার প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। বেড়ে গেছে দাম।

এদিকে হরমুজ প্রণালির নাম পালটে ফেলার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তজ্যাতিক সংবাদমাধ্যমের খবর, প্রণালিটির নাম পালটে নিজের নামে অর্থাৎ, ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

আরও পড়ুন

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানালেন ইরানি কূটনীতিক

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানালেন ইরানি কূটনীতিক

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম