ইসমাইল বাঘেই
‘যুদ্ধের ক্ষয়ক্ষতির বোঝা অন্য দেশগুলোর ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিজেদের শুরু করা যুদ্ধের ক্ষয়ক্ষতির বোঝা অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এমনটাই অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই বলেন, ইরানবিরোধী যুদ্ধের কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার দায় এখন তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন।
পোস্টে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খোলা ছিল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
বাঘেইয়ের অভিযোগ, ‘যুক্তরাষ্ট্রই এই সংঘাত শুরু করেছে। কিন্তু এখন যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির বোঝা বিশ্বের অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে, একই সঙ্গে সৃষ্ট সংকটের জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই

