জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ হয়ে উঠেছে, দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ হয়ে উঠেছে বলে দাবি করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। এই ক্ষেপণাস্ত্র একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
সেইসঙ্গে হরমুজ প্রণালির বাইরে নতুন একটি ‘নিষেধাজ্ঞা এলাকা’ তৈরির ঘোষণাও দিয়েছেন তিনি।
রেজাই বলেন, নতুন এই এলাকা যুক্তরাষ্ট্রের অবরোধের সীমারেখা থেকে শুরু হয়ে উপসাগরীয় অঞ্চলের দিকে বিস্তৃত হবে। ওই এলাকায় প্রবেশ করা প্রতিটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে বলেও জানান তিনি।
রেজাই আরও দাবি করেন, এর আগের দিন ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।
তার দাবি, ইরানের বিশেষ এই ক্ষেপণাস্ত্র আমেরিকানদের জন্য ‘নরক’ হয়ে উঠেছে এবং এর কারণে মার্কিন যুদ্ধজাহাজটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও রেজাই দাবি করেন, এসব নিষেধাজ্ঞায় ইরানের তেমন সমস্যা হচ্ছে না। তার ভাষ্য, দেশটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।
রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের হুমকি ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’
তথ্যসূত্র: সামা টিভি


-6a9d958569ff5.jpg)