Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে বন্ধ আইফেল টাওয়ার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে বন্ধ আইফেল টাওয়ার

প্যারিসের আইফেল টাওয়ার। ছবি: সংগৃহীত

Advertisement

দায়িত্ব পালনের সময় নারী কর্মীদের সরিয়ে রাখার অভিযোগে বিক্ষোভের মুখে প্যারিসের আইফেল টাওয়ার সাময়িক বন্ধ রাখা হয়েছে। দুই দিন আগের একটি ঘটনার জেরে সোমবার (৭ সেপ্টেম্বর) দর্শনীয় পর্যটন কেন্দ্রটি বন্ধ রাখা হয়।

একটি হিন্দু ধর্মীয় প্রতিনিধিদলের শনিবারের ব্যক্তিগত সফরের সময় আইফেল টাওয়ারে কর্মরত নারী কর্মীদের আড়ালে সরে যেতে বলা হয়েছিল- এমন অভিযোগ করে সোমবার বিক্ষোভ করেন কর্মীরা। তাদের বিক্ষোভের মুখে সাময়িকভাবে বন্ধ রাখা হয় আইফেল টাওয়ার।

বিএএসপির (বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদলের সফরকে ঘিরে এ ঘটনা ঘটে। পরের দুদিন বিষয়টি কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং ফ্রান্সের রাজনীতিকদেরও সমালোচনার মুখে ফেলেছে বলে রয়টার্সের খবরে বলা হয়।

রোববার প্যারিসের কাছে ফ্রান্সে বিএপিএসের প্রথম বৃহৎ হিন্দু মন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।


নারী কর্মীদের আড়ালে চলে যেতে বলার ঘটনার বিষয়ে আইফেল টাওয়ার ইউনিয়ন প্রতিনিধিদের অভিযোগ, প্রতিনিধিদলটির টাওয়ার পরিদর্শনে যাওয়ার সময় নারী কর্মীদের তাদের দায়িত্বস্থল ছেড়ে চলে যেতে বলা হয় এবং সেখানে পুরুষ কর্মীদের দাঁড় করানো হয়।

ইউনিয়ন প্রতিনিধি দিয়ান দাভোয়েন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রতিনিধিদলটি যাওয়ার সময় নারীদের তাদের কর্মস্থল ছাড়তে বলা হয়েছিল, যাতে পুরুষরা তাদের জায়গা নিতে পারে।’

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই স্বীকার করেছে, প্রতিনিধিদলের অনুরোধে নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি বলেছে, এ ধরনের শর্ত কোনোভাবেই গ্রহণ করা উচিত হয়নি। ঘটনার তদন্তও ঘোষণা করা হয়েছে।


এ ঘটনায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারও দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে বলেন, বিদেশি দর্শনার্থীদের খুশি করতে নারী কর্মীদের সরে দাঁড়াতে বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি বলেন, ফ্রান্সে নারীরা জনজীবনের পূর্ণাঙ্গ অংশ এবং তাদের অদৃশ্য হয়ে যেতে বলা যায় না।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ

জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

আরও পড়ুন

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আল্টিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আল্টিমেটাম ইসরাইলের

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম