Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘বে অব পিগসে ফিরে যান’, মার্কিন বাহিনীর ড্রোন জব্দ করে কটাক্ষ ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

‘বে অব পিগসে ফিরে যান’, মার্কিন বাহিনীর ড্রোন জব্দ করে কটাক্ষ ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র হোসেইন মোহেবি।

Advertisement

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানববিহীন পানির নিচের যান (আন্ডারওয়াটার ড্রোন) জব্দ করেছে ইরানি বাহিনী। খবর মেহের নিউজ এজেন্সির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এ ঘটনা প্রমাণ করে যে হরমুজ প্রণালিতে ইরানের নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কোনো উন্নত প্রযুক্তিই প্রবেশ করতে পারে না। মোহেবির দাবি, যুক্তরাষ্ট্রের ২০২৫ সালের সবচেয়ে আধুনিক পানির নিচের সামরিক প্রযুক্তিগুলোর একটি ইরানের নিয়ন্ত্রণে এসেছে।    

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। তিনি মার্কিন বাহিনীকে কটাক্ষ করে বলেন, ‘বে অব পিগসে ফিরে যান।’ ১৯৬১ সালে কিউবায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ব্যর্থ ‘বে অব পিগস’ অভিযানের প্রতি ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেন।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের হাতে পড়া যানটি একটি মানববিহীন আন্ডারওয়াটার ড্রোন, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে অকেজো হয়ে পড়েছিল। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এতে কোনো সংবেদনশীল বা গোপন সামরিক সরঞ্জাম ছিল না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম