Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

১০০ ডলার ছাড়াল তেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে সংকট আরও তীব্র হওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারের তেলের দামে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। 

এদিন সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ০৭ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৭০ ডলার বেড়ে ৯৪ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। গত ২৪ জুলাইয়ের পর প্রথমবারের মতো এ সীমা অতিক্রম করেছে ব্রেন্ট ক্রুড।

চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। হামলায় কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা ও এইচএসবিসিসহ কয়েকটি বড় ব্যাংক অপরিশোধিত তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে। 

ফলে জ্বালানি বাজারে নতুন করে মূল্যবৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শঙ্কা বাড়লে তেলের দামও বেড়ে যাবে আরও।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম