Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে দুই কমান্ডারসহ ৯ সন্ত্রাসী নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে দুই কমান্ডারসহ ৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে নয় সন্দেহভাজন সন্ত্রাসী নিহত।

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে দুই কমান্ডারসহ নয় সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। প্রদেশটির কুররাম জেলা ও পেশোয়ারে চালানো এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যরা নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর সামা টিভি অনলাইনের। 

নিরাপত্তা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর কুররাম জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে সম্পৃক্ত চার সন্ত্রাসী নিহত হয়।

নিহতদের মধ্যে উবায়দুল্লাহ সাদ নামে এক আফগান নাগরিকও ছিলেন। তিনি আফগানিস্তানের লগার প্রদেশের বাসিন্দা এবং ওই গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন বলে দাবি করেছে নিরাপত্তা সূত্র। পাকিস্তানে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও রয়েছে।

পেশোয়ারে নিহত ৫

অন্যদিকে, পেশোয়ারের আরমার এলাকার শামসতো ক্যাম্পে পৃথক একটি অভিযান চালায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। অভিযানে আরও পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়।

সিটিডির মুখপাত্র জানান, নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে সম্পৃক্ত ছিল। তাদের মধ্যে ইমরান ওরফে আবদুল্লাহ নামে একজন গুরুত্বপূর্ণ কমান্ডারও ছিলেন।   

অভিযান শেষে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে একটি এসএমজি, কয়েকটি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয়ভাবে তৈরি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিটিডি।

মুখপাত্রের দাবি, নিহত সন্ত্রাসীরা পেশোয়ারের বিভিন্ন এলাকায় হামলার পরিকল্পনা করছিল।

হামলা ও টার্গেট কিলিংয়ে জড়িত থাকার অভিযোগ

সিটিডি জানিয়েছে, ইমরান ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ও টার্গেট কিলিংয়ের ঘটনায় পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন।

এ ছাড়া তার বিরুদ্ধে তারলি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। অন্যান্য টার্গেট কিলিংয়ের সঙ্গেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছে সিটিডি।

কর্মকর্তারা জানান, ইমরানকে ধরিয়ে দিতে ১ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম