Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের

ছবি: সংগৃহীত

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরির নামকরা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের তৈরি এআই মডেল ‘ক্লোড’ ব্যবহার করে মারাত্মক সব অপরাধমূলক কাজ করার চেষ্টা চলছিল। 

ক্ষেপণাস্ত্র তৈরির কৌশল শেখা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে সাইবার হামলা ও গোপনে তথ্য চুরির মতো বেশ কিছু বিপজ্জনক চেষ্টা তারা ধরে ফেলেছে এবং আটকে দিয়েছে।

প্রতিষ্ঠানটির নতুন এক প্রতিবেদনে বলা হয়, উত্তর ইয়েমেনে কোনো মানুষ প্রকৌশলী ছাড়াই শুধু এআই-এর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও গাইডেড রকেটের সফটওয়্যার তৈরির চেষ্টা করা হয়েছিল। 

অ্যানথ্রোপিকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অধিকাংশ চেষ্টা আটকে দিলেও, হ্যাকাররা পুরো কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে এআইকে নির্দেশ দিচ্ছিল, যাতে আসল উদ্দেশ্য ধরা না পড়ে। তবে শেষ পর্যন্ত এই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ করে দিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ক্ষেপণাস্ত্র ছাড়াও বিশ্বজুড়ে নজরদারি ও সাইবার হামলায় ক্লোডের অপব্যবহার হচ্ছিল। রাশিয়ার সঙ্গে যুক্ত একদল হ্যাকার ইউরোপ ও ইউক্রেনের সামরিক প্রতিষ্ঠান এবং ড্রোন প্রস্তুতকারকদের তথ্য চুরি করতে এই এআই ব্যবহার করে। 

অন্যদিকে, চীনের একটি গোষ্ঠীও ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি নেটওয়ার্কে হানা দেওয়ার কাজে এআইকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। এমনকি সিরিয়ায় থাকা উইঘুর জনগোষ্ঠীর ওপর গোপনে নজরদারি চালাতে এবং তাদের নিজেদের জালে ফাঁকাতে একটি চীনা গোষ্ঠী ক্লোড ব্যবহার করে তাদের স্থানীয় ভাষায় ভুয়া বার্তা তৈরি করে পাঠাচ্ছিল।

সম্প্রতি অ্যানথ্রোপিকের গবেষক জ্যাকব কক্সন নিরাপত্তার ঝুঁকিসহ নানা কারণে চাকরি ছেড়ে দিয়ে সতর্ক করেছেন যে, এআই যেভাবে এগোচ্ছে তা মানবতার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। 

এই ঘটনার পর এআই প্রযুক্তির ওপর কড়া সরকারি নিয়মকানুন আনার জন্য যুক্তরাষ্ট্র জোর দাবি উঠছে। একইসঙ্গে এআই-এর এমন অপব্যবহার বিশ্বজুড়ে সামরিক ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম