Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

নতুন প্রামাণ্যচিত্রে গাজায় ইসরাইলি হামলার গোপন রহস্য ফাঁস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

নতুন প্রামাণ্যচিত্রে গাজায় ইসরাইলি হামলার গোপন রহস্য ফাঁস

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় ফিলিস্তিনি সাধারণ মানুষকে হত্যার পেছনে ইসরাইলি বাহিনী কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও গোপন প্রযুক্তি ব্যবহার করছে, তা নিয়ে নির্মিত ‘নাজা’ নামের একটি প্রামাণ্যচিত্র বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। 

অস্কারবিজয়ী দুই ইসরাইলি নির্মাতার তৈরি এবং ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ প্রযোজিত এই ছবিটি সম্প্রতি মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

এই ছবিতে ইসরাইলি সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের ২৪ জন সদস্য নিজেদের পরিচয় গোপন রেখে সাক্ষাৎকার দিয়েছেন। তারা জানান, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বিশেষ প্রযুক্তি দিয়ে ফিলিস্তিনিদের ওপর নজর রাখা হতো এবং রাতে যখন তারা পরিবারসহ নিজ ঘরে ঘুমিয়ে থাকতেন, তখন সেখানে বোমা হামলা চালানো হতো। 

সেনাসদস্যরা খুব ভালো করেই জানতেন, এসব হামলায় মূল লক্ষ্যবস্তুর পাশাপাশি তার স্ত্রী-সন্তানরাও মারা যাবেন। এ ছাড়া মোবাইল হ্যাক করে কথোপকথন শোনা, বেসামরিক মানুষের বাড়িঘর পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া এবং খাবার পাওয়ার জায়গায় সাধারণ মানুষের ওপর গুলি চালানোর মতো ভয়াবহ বিবরণ এতে উঠে এসেছে।

ছবিটির প্রদর্শনী শেষে দর্শক গ্যালারি থেকে টানা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেওয়া হয়, যা কোনো চলচ্চিত্র উৎসবে বিরল এক রেকর্ড। নির্মাতারা জানান, বিচ্ছিন্ন কোনো সৈন্যের অপরাধ নয়, বরং পুরো সামরিক ব্যবস্থার রক্তক্ষয়ী নীতি প্রকাশ করতেই এই ছবি বানানো হয়েছে। 

জাতিসংঘের বিভিন্ন কমিশন ও আন্তর্জাতিক সংস্থা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা বললেও, এই ছবির মাধ্যমে সেই নির্মম সত্যের পিছনের কৌশলগুলোকেই বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট

‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

নতুন সরকার গঠনে ‘উদ্ভাবনী ধারণা’র আহ্বান ইসরাইলি প্রেসিডেন্টের

আরও পড়ুন

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম