Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মূল মদদদাতা যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মূল মদদদাতা যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রই বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ তৈরি ও লালন-পালন করার মূল কারিগর—এমন কড়া মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

তিনি স্পষ্ট করে বলেছেন, একের পর এক দেশে হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যার পর যুক্তরাষ্ট্র এখন নিজেদের ‘সন্ত্রাসবাদবিরোধী রক্ষক’ বলে যে দাবি করছে, তার কোনো নৈতিক ভিত্তি নেই।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বক্তব্যকে পুরোপুরি ভণ্ডামি বলে অ্যাখ্যা দেন বাঘাই। নাইন-ইলেভেনের বর্ষপূর্তিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, ৯/১১ হামলার পেছনে কোনো ইরানি নাগরিক ছিল না। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রই যাদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়েছিল, সেই গোষ্ঠীগুলোই ওই হামলা চালিয়েছিল। অথচ এর দায় চাপিয়ে তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’-এর নামে আফগানিস্তান ও ইরাকে বছরের পর বছর আগ্রাসন চালিয়ে লাখ লাখ সাধারণ মানুষকে হত্যা করেছে তারা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে বাঘাই বলেন, নাইন-ইলেভেনের অজুহাত তুলে ইরানের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ কিংবা একটি স্বাধীন দেশের কর্মকর্তাদের হত্যা করাকে কোনোভাবেই আড়াল করা যাবে না। সন্ত্রাসবাদের দোহাই দিয়ে নারী ও শিশুসহ সাধারণ মানুষ হত্যার মতো ভয়ংকর অপরাধকে কখনো ঢাকা যায় না।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস দমনের অজুহাতে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল ওয়াশিংটন। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে রক্তক্ষয়ী দখলদারিত্ব এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নষ্ট করা ছাড়া আমেরিকা এই অঞ্চলে আর কোনো সাফল্য দেখাতে পারেনি।

সূত্র: মেহের নিউজ


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম