Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘ট্রাম্প আমাদের কপি করছেন’, দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

‘ট্রাম্প আমাদের কপি করছেন’, দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের কয়েকটি রাজ্যের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের ‘কল্যাণ মডেল’ অনুসরণ (কপি) করছেন বলে দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির

এর কয়েক দিন আগে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।

শিবকুমার বলেন, ‘কংগ্রেসের কল্যাণমূলক কর্মসূচি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারে অনুসরণ করা হয়েছে। এবার সেই চিন্তাধারা যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘মহারাষ্ট্র আমাদের কপি করেছে। মধ্যপ্রদেশ করেছে, রাজস্থান করেছে, বিহারও করেছে। এখন ট্রাম্প আমাদের কপি করছেন!’


ট্রাম্পের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে শিবকুমার বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় কংগ্রেসের চিন্তাধারা অনুসরণ করা হচ্ছে। এটি কংগ্রেসের শক্তির প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

কী বলেছিলেন ট্রাম্প?

গত ৯ সেপ্টেম্বর ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে ট্রাম্প প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

তিনি বলেন, রিপাবলিকানরা নির্বাচনে জয়ী হলে জনগণও এর সুফল পাবেন। এই অর্থকে তিনি ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নামে অভিহিত করেন।

গত রোববার এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অর্থ দেওয়ার সামর্থ্য রাখে। তার দাবি, দেশ বিপুল পরিমাণ অর্থ আয় করছে বলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া সম্ভব।


তবে এই অর্থ দেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন।

তিনি বলেন, ‘পরিকল্পনাটি বাস্তবায়নের আগে এর বিস্তারিত বিষয়গুলো নির্ধারণ করতে হবে এবং পুরো প্রক্রিয়ার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম