Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেন থেকে এক সপ্তাহে জিবুতিতে পালিয়েছে প্রায় ৩ হাজার মানুষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ এএম

ইয়েমেন থেকে এক সপ্তাহে জিবুতিতে পালিয়েছে প্রায় ৩ হাজার মানুষ

জিবুতিতে পালিয়ে গেছে এসব মানুষ। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে ইয়েমেনে লড়াই তীব্র হওয়ায় গত এক সপ্তাহে প্রায় ৩ হাজার মানুষ দেশ ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, পালিয়ে আসা মানুষের অর্ধেকের বেশি নারী ও শিশু। আরও হাজারো মানুষ বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে জিবুতিতে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইউএনএইচসিআরের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনে হঠাৎ বোমাবর্ষণ, গোলাবর্ষণ ও গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে অনেকে প্রাণ বাঁচাতে উপকূলে ছুটে যান। এরপর ছোট নৌকায় করে বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে জিবুতিতে পৌঁছান তারা।

এদিকে ইউনিসেফ জানিয়েছে, সংঘাতের কারণে ইয়েমেনের ভেতরেই এরই মধ্যে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরও প্রায় ১০ হাজার মানুষ জিবুতিতে পালিয়ে যেতে পারে বলে প্রস্তুতি নিচ্ছে ইউএনএইচসিআর।

২০২২ সালের এপ্রিলে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

সংঘাতের মধ্যে হুথিরা লোহিত সাগর থেকে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়া সৌদির তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে। এরপর হুথি বাহিনী দ্রুত সরকারি বাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং চলতি সপ্তাহের শুরুতে প্রণালির কাছে গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা দখলে নেয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম