Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নতুন গভর্নর নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন।

Advertisement

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামীকে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ২০০৬ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির গভর্নর পদে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন। একই সঙ্গে ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হওয়ার পথও তৈরি হলো অ্যাকটনের।

পেশায় চিকিৎসক অ্যাকটন এর আগে রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের প্রশাসনে অঙ্গরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে করোনাভাইরাস মহামারির সময় তার ভূমিকা নিয়ে নির্বাচনি প্রচারে নানা সমালোচনা ও বিতর্কের মুখে পড়তে হয় তাকে।

এবারের গভর্নর নির্বাচন ঘিরে দুই প্রার্থীর প্রচারে বিপুল অর্থ ব্যয় হয়েছে। প্রচার ব্যয়ের পরিমাণ ১০ কোটি ডলার ছাড়িয়ে যায়, যা ওহাইওর নির্বাচনি ইতিহাসে নতুন রেকর্ড। নির্বাচনের শেষ পর্যায়ে অ্যাকটনের ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে তার মাকে নিয়ে তৈরি একটি টেলিভিশন বিজ্ঞাপন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপনটি প্রচার করে রামাস্বামীর নির্বাচনি শিবির। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিজ্ঞাপনটির দায় স্বীকার করেন রামাস্বামী। তবে বিতর্ক সত্ত্বেও সেটি প্রচার বন্ধ করতে রাজি হননি তিনি।   

বিজ্ঞাপনটিতে অ্যাকটনের মা তার মেয়ের শৈশব নিয়ে মিথ্যা বলার অভিযোগ তোলেন এবং তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন করেন। তবে বিজ্ঞাপনে অ্যাকটনের শৈশবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়নি। ১২ বছর বয়সে তার সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে মায়ের হেফাজত থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপনটি ঘিরে রামাস্বামী ব্যাপক সমালোচনার মুখে পড়লেও নির্বাচনি প্রচার অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে জয়ী হন অ্যামি অ্যাকটন।

তার এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর ওহাইওর গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি অঙ্গরাজ্যটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যামি অ্যাকটন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী পিয়া দান্ডিয়া

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী পিয়া দান্ডিয়া

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

আরও পড়ুন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে ট্রাম্পকে যেভাবে চাপে ফেলবে ডেমোক্র্যাটরা

কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে ট্রাম্পকে যেভাবে চাপে ফেলবে ডেমোক্র্যাটরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম