Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ!

প্রতীকী ছবি

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি একটি ভুল গোয়েন্দা খবরের ওপর ভিত্তি করে চীনা একটি জাহাজে প্রায় হামলা চালিয়েই ফেলেছিল মার্কিন সেনাবাহিনী। তবে শেষ মুহূর্তে বড় ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।

চলতি বছরের বসন্তকালে ইরান যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক বাহিনীতে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে চীনের একটি জাহাজে পারমাণবিক অস্ত্রের নানা সরঞ্জাম বহন করা হচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন বাহিনী জাহাজটি আটকাতে মাঠে নামে। সামরিক বিমান আকাশে ওড়ানো হয় এবং সেনাসদস্যরা জাহাজটিতে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যান।

কিন্তু ঠিক অপারেশন শুরু হওয়ার আগে কর্মকর্তারা গোয়েন্দা প্রতিবেদনটি ভালোভাবে যাচাই করে দেখেন। তখনই ধরা পড়ে যে, প্রতিবেদনটি কোনো মানুষ নয়, বরং একটি এআই চ্যাটবট তৈরি করেছিল এবং সেটি সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে জাহাজটি চিনতে ভুল করেছিল। 

একজন কর্মকর্তা জানান, খবরটি পুরোপুরি ভুয়া ছিল এবং এর কারণে প্রায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়েছিল।

বর্তমান সময়ে মার্কিন সামরিক বাহিনীতে এআই প্রযুক্তির ব্যবহার খুব দ্রুত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এআই ব্যবহারের জন্য নতুন কৌশলও চালু করেছেন। 

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রের মতো এত সংবেদনশীল জায়গায় এখনো পুরোপুরি পরীক্ষিত নয় এমন এআই প্রযুক্তি ব্যবহার করা খুবই বিপজ্জনক। তরুণ কর্মকর্তারা অনেক সময় অন্ধভাবে এআই-এর ওপর ভরসা করায় এমন মারাত্মক ভুল এড়াতে ভবিষ্যতে বড় ধরনের সতর্কতা প্রয়োজন।

সূত্র: সিএনএন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী পিয়া দান্ডিয়া

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী পিয়া দান্ডিয়া

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার দেখা গেল সে নজির

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

আরও পড়ুন

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে ট্রাম্পকে যেভাবে চাপে ফেলবে ডেমোক্র্যাটরা

কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে ট্রাম্পকে যেভাবে চাপে ফেলবে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী পিয়া দান্ডিয়া

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী পিয়া দান্ডিয়া

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া কে এই আবদুল এল-সায়েদ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম