Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেট্রোলিয়াম নিয়ে আলোচনার প্রস্তাব শাহবাজের, জামায়াতকে আন্দোলন স্থগিতের আহ্বান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

পেট্রোলিয়াম নিয়ে আলোচনার প্রস্তাব শাহবাজের, জামায়াতকে আন্দোলন স্থগিতের আহ্বান

ফাইল ছবি

Advertisement

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর (জেআই) ইসলামাবাদমুখী ট্রেন মার্চ মুলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দেশে ফিরে পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন এবং প্রতিবাদ কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ফোন করে এ অনুরোধ করেছেন বলে জানান জামায়াতের এক মুখপাত্র। এর আগে জামায়াতের আমির মুলতানে পৌঁছে রাজধানীমুখী ট্রেন মার্চের নেতৃত্ব দেন।

হাফিজ নাঈম প্রধানমন্ত্রীকে বলেন, জামায়াত সরকারের সঙ্গে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি বা সংঘাতে যেতে চায় না। তবে সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরতেই তারা রাজপথে নেমেছে। তাই প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান করতে হবে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিতের অনুরোধের বিষয়ে দলের শুরা কাউন্সিলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, সরকারের অনুরোধে কর্মসূচি স্থগিত হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না।

মুলতানে পৌঁছেছে ট্রেন মার্চ

সোমবার গভীর রাতে জামায়াতের ট্রেন মার্চ মুলতানে পৌঁছায়। সেখানে রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন হাফিজ নাঈম। তিনি বলেন, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে পৌঁছালেও সমর্থকদের উপস্থিতি কমেনি।

তিনি বলেন, যারা ষড়যন্ত্র করেছিল, তারা দেখুক মুলতানে আমাদের স্বাগত জানাতে কত মানুষ বেরিয়ে এসেছে।

বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকাতেও মানুষ কর্মসূচিতে অংশ নিচ্ছে বলে দাবি করেন তিনি। মুলতানের পর মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবে যাবে। সরকারের স্থাপন করা কনটেইনার দিয়ে এই মার্চ থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

পেট্রোলিয়াম পণ্যের ওপর অন্যায্য কর হিসেবে জামায়াত যে লেভিকে আখ্যা দিচ্ছে, তা প্রত্যাহার এবং জনগণকে স্বস্তি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন হাফিজ নাঈম। তিনি বলেন, আপনার  জনগণকে স্বস্তি দিলে আমাদের কোনো অহমিকার সমস্যা নেই।

সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরছে জামায়াত

জামায়াত আমির বলেন, তারা দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। গম, ময়দা ও চিনির মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে সাধারণ মানুষ অর্থনৈতিক চাপে রয়েছে।

ময়দা ও চিনি ব্যবসায়ীদের প্রভাব নিয়ে অভিযোগ করে তিনি চিনি আমদানি-রপ্তানি নিয়ে সরকারের নীতির সমালোচনা করেন। বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি নিয়েও জামায়াত অতীতে জনগণের স্বার্থে আন্দোলন করেছে বলে উল্লেখ করেন তিনি।

রোববার করাচি থেকে পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে দীর্ঘ মার্চ শুরু করে জামায়াত। ট্রেন ও সড়কপথে কর্মসূচিটি ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। মুলতানের পর জামায়াতের বহর লাহোর হয়ে শেষ ধাপে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

আরও পড়ুন

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম