ইরানের সঙ্গে তিন ঘণ্টার ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে: ট্রাম্প
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
|
ফলো করুন |
|
|---|---|
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ তিন ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত ‘ভালো’ ও ‘ফলপ্রসূ’ হয়েছে। যা প্রায় সাত মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর ক্ষেত্রে এই সরাসরি আলোচনা একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। খবর আল আরাবিয়ার।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, খুব দ্রুতই দুই পক্ষের মধ্যে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন দূত উইটকফের সঙ্গে আলোচনা করেছেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধেই এই বৈঠক হয়। আর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের দাবিগুলো জানাতেই তেহরান বৈঠকে যোগ দেয়।
যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌঘেরাও অবিলম্বে তুলে নেওয়া, আটকে থাকা বা ফ্রিজ করে রাখা সমস্ত ইরানি সম্পদ অবিলম্বে ফিরিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ করতে মরিয়া ট্রাম্প প্রশাসনও। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই এই সংঘাতের অবসান ঘটবে। তবে একই সঙ্গে তিনি জাতিসংঘের ভাষণে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সব মিলিয়ে, দীর্ঘ সাত মাস পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই মুখোমুখি বৈঠক মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে একটি বড় মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

