তুর্কি ব্যবসায়ীকে বিয়ে, ট্রাম্পের ঘনিষ্ট আইনজীবী কে এই আলিনা?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ঘনিষ্ট আইনজীবী আলিনা হাব্বা।
|
ফলো করুন |
|
|---|---|
চলতি সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ঘনিষ্ট আইনজীবী আলিনা হাব্বা এবং তুরস্কের ধনকুবের ব্যবসায়ী তুর্হান মিলদোন।
ট্রাম্পের অত্যন্ত কাছের এই আইনজীবীর সঙ্গে কঙ্গো ও ভেনেজুয়েলার মতো ঝুঁকিপূর্ণ বাজারে বড় বড় ব্যবসায়িক প্রকল্প পরিচালনাকারী এই তুর্কি ব্যবসায়ীর বিয়ে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে।
৪২ বছর বয়সি আলিনা হাব্বা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ট্রাম্পের বিভিন্ন আইনি মামলায় প্রতিনিধিত্ব করে তার আস্থাভাজন হয়ে ওঠেন। গত বছর ট্রাম্প তাকে নিউজার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিলেও আদালতের রায়ের কারণে তাকে পদত্যাগ করতে হয়।
অন্যদিকে, ২৯ বছর বয়সি তুর্হান মিলদোন তুরস্কের সুপরিচিত ব্যবসায়ী পরিবারে জন্ম নিলেও এতদিন প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। তিনি তুরস্কের ‘মিলার হোল্ডিং’-এর প্রধান নির্বাহী।
জানা যায়, মার্কিন এক কূটনীতিক বন্ধুর মাধ্যমে আলিনা হাব্বার সঙ্গে তার পরিচয় হয় এবং তা প্রেমের সম্পর্কে গড়ায়। এর আগে মিলদোনের আরেকটি বিয়ে হয়েছিল এবং তিনি ভেনেজুয়েলার প্রভাবশালী মহলের সঙ্গেও পরিচিত।
এদিকে, আলিনাকে বিয়ের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন তুর্হান মিলদোন। যদিও আলিনা হাব্বাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতেও প্রস্তুত।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের এই প্রভাবশালী আইনজীবীর সঙ্গে তুর্হান মিলদোনের মতো আন্তর্জাতিক ব্যবসায়ীর এই পরিণয় এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

