Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

ফাইল ছবি

Advertisement

ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন ফ্রন্টে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৪১৪টি হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেন সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথিরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সরকারি সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি বলেন, হুথিদের সামরিক শক্তি ও বিভিন্ন ফ্রন্টে তাদের পাঠানো রসদ ও জনবলকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে।

তিনি দাবি করেন, হামলায় হুথিদের যোদ্ধা ও সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। তবে এতে কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

এর আগে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির সরকারি বাহিনী ১০টি ফ্রন্টে হুথিদের লক্ষ্য করে ৩৫৬টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে হুথি গোষ্ঠীর ৪৭৬ সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

সেপ্টেম্বরে ইয়েমেনের সংঘাত আরও তীব্র হয়। এ সময় হুথিরা আল-হুদায়দাহ ও তাইজ প্রদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা শহরও রয়েছে। পরে বাব আল-মানদাব প্রণালির কাছে অবস্থিত মায়ুন দ্বীপেও হুথিরা পৌঁছে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

ইয়েমেনে এক সপ্তাহে ঘরছাড়া ১৬ হাজার মানুষ

ইয়েমেনে এক সপ্তাহে ঘরছাড়া ১৬ হাজার মানুষ

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

আরও পড়ুন

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

পানিকে অস্ত্র বানাতে দেব না, ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

পানিকে অস্ত্র বানাতে দেব না, ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

মার্কিন ‘নিয়ন্ত্রণে’ ইরাকের অর্থনীতি, ইরানকেও চাপে ফেলার চেষ্টা

মার্কিন ‘নিয়ন্ত্রণে’ ইরাকের অর্থনীতি, ইরানকেও চাপে ফেলার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম