Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

সংগৃহীত ছবি

Advertisement

বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মোট ২৬টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে কেপলারের শিপিং ডেটা। এর মধ্যে ১২টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে এবং ১৪টি জাহাজ বেরিয়ে গেছে। শুক্রবারের তথ্য এখনও সামনে আসেনি।

তবে তার আগের দিন অর্থাৎ বুধবার এই জলপথ দিয়ে ২৭টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছিল, যা তার আগের দিনের ২৪টির চেয়ে বেশি। গত ১০ দিনে গড়ে প্রতিদিন ২৬টি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করেছে বলে জানিয়েছে বৈশ্বিক ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলার।

অর্থাৎ, বৃহস্পতিবার জাহাজ চলাচল বুধবারের তুলনায় সামান্য কমলেও তা গত ১০ দিনের গড়ের কাছাকাছিই রয়েছে।

লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী এই প্রণালিটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য পরিবহনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কায় সাম্প্রতিক সময়ে অনেক জাহাজ এই জলপথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘতর পথে চলাচল করছে। এর ফলে বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলের মাত্রা আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম