Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

সংগৃহীত

Advertisement

স্কটল্যান্ডের উত্তর উপকূলে অবস্থিত অর্কনি দ্বীপপুঞ্জের উত্তরতম দ্বীপ নর্থ রোনাল্ডসে দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো জন্ম নিয়েছে একটি শিশু। যার কারণে স্কটিশ এই দ্বীপের বাসিন্দারা আনন্দে আত্মহারা।

অ্যালিস ট্রেইল ফোর্ড ও তার সঙ্গী জর্জ সুয়ারেজ গত ১৫ সেপ্টেম্বর তাদের পুত্রসন্তানকে স্বাগত জানান। শিশুটির নাম রাখা হয়েছে ডানকান ওয়াইল্ডার থরস্টেইন ট্রেইল সুয়ারেজ ফোর্ড।

দ্বীপটিতে এর আগে সর্বশেষ শিশু জন্ম নিয়েছিল ১৯৯২ সালের আগস্টে। সেই শিশুটির নাম থমাস ব্রকম্যান। নর্থ রোনাল্ডসে কোনো হাসপাতাল বা স্থায়ী চিকিৎসক নেই। মাত্র ৭০ জন বাসিন্দার এই দ্বীপে রয়েছেন একজন স্থায়ী নার্স।

গুরুতর চিকিৎসার জন্য দ্বীপটির বাসিন্দাদের উড়োজাহাজে অথবা প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিটের সমুদ্রযাত্রা করে বড় কোনো চিকিৎসাকেন্দ্রে যেতে হয়।

দ্বীপেই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অ্যালিস ও জর্জ স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা মোকাবিলা করা হবে, সে বিষয়েও আগেই পরিকল্পনা করা হয়।

শেষ পর্যন্ত কোস্টগার্ডের একটি হেলিকপ্টারে করে দুই ধাত্রীকে দ্বীপটিতে নিয়ে যাওয়া হয়। তাদের উপস্থিতিতেই নিরাপদে শিশুটির জন্ম হয়।

সূত্র: সামা টিভি


Advertisement

Advertisement

আরও পড়ুন

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা, জেনে নিন লাইট থেরাপির কার্যকারিতা

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা, জেনে নিন লাইট থেরাপির কার্যকারিতা

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম