Logo
Logo
×

Advertisement

জাতীয়

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

সংগৃহীত

Advertisement

ভারতীয় সংবাদ মাধ্যমের মিথ্যাচারকে একহাত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তিনি এটাও জানিয়েছেন, তাদের এই মিথ্যা তথ্যের প্রবাহ উল্টো ফল দিয়েছে, বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করে তুলেছে। আজ ২৭ নভেম্বর একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে তিনি বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবরকে অসত্য বলেছেন। 

শফিকুল আলম পোস্টে লিখেছেন, ‘কখনো কখনো ভুয়া খবর ছড়ালে তা মিথ্যাবাদীদের ওপরই নাটকীয়ভাবে উল্টো ফল দেয়। ভারতের গোদি মিডিয়াগুলো যাচাই-না-করা সূত্রের ওপর ভর করে সম্প্রতি অনেক খবর ছাপিয়েছে। সেসব খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে বা হামলা হয়েছে।’

এই প্রচারের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘স্পষ্টতই উদ্দেশ্য ছিল বাংলাদেশবিরোধী ও মুসলমানবিরোধী মনোভাব উসকে দেওয়া। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে তাদের পছন্দের নেতার আমলের সঙ্গে তুলনা করা। সেই নেতা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন বাংলাদেশে কলঙ্কিত ও দণ্ডিত।’

তবে শফিকুলের মতে, এই প্রচার ভিন্ন ফল এনেছে। তিনি লিখেছেন, ‘তবে এই অপপ্রচারের অনিচ্ছাকৃত পরিণতি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠীগুলো এসব খবর মোটামুটি নাকচ করে দিয়েছে। তারা স্পষ্ট করেছে, ঘটনাগুলো সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। তারা এও তুলে ধরেছে যে এসব হামলার অনেকগুলো আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাই চালিয়েছে।’

ভারতের শাসক দলের নেতাদের মন্তব্য নিয়েও তিনি কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘এ ছাড়া এই ভুয়া খবরের ঢেউ বিজেপির নেতাদের, এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যের ঝড় তুলেছে। এই রাজনীতিকদের অনেকে এখন যেন প্রতিযোগিতায় নেমেছেন, কে সবচেয়ে আক্রমণাত্মক বাংলাদেশবিরোধী অবস্থান নিতে পারে।’

এসব বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে তার মত হলো, ‘ভুয়া খবরনির্ভর এসব বাক্যবাণ বাংলাদেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে। উসকানিমূলক মন্তব্য, যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিক অর্জুন সিংয়ের বাংলাদেশে আক্রমণ ও দখলের ইঙ্গিত, দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।’

শফিকুল আলম আরও লিখেছেন, ‘শেষ পর্যন্ত এসব হুমকি হাসিনা ও আওয়ামী লীগ যে রাজনৈতিক সুযোগের আশা করেছিল, তা ধ্বংস করে দিয়েছে। “জুলাই ঐক্য” মোটামুটি পুনরুজ্জীবিত হয়েছে। প্রথমত, গোপালগঞ্জে হাসিনা ও তার অনুগতদের কর্মকাণ্ডে। দ্বিতীয়ত, ভারতের শাসক রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এসব হুমকিতে। ফলে ভারতবিরোধী মনোভাব আবার তীব্র মাত্রায় ফিরে এসেছে।’

পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, ‘হাসিনা, তার সমর্থক এবং এসব বয়ান ছড়ানো গণমাধ্যম সম্ভবত কখনো ভাবেনি যে বিষয়টি এভাবে গড়াবে। নড়াইলের ঘটনাগুলো ঘিরে বানানো গল্পগুলো উল্টো ফল দিয়েছে। এতে তাদের বড় রাজনৈতিক নকশা ভেস্তে গেছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম

আরও পড়ুন

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যেসব এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম