Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

ছবি: রয়টার্স

Advertisement

কানাডার একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) এআই রিসার্চ ফার্ম ট্রান্সলুস এ তথ্য জানিয়েছে।

এই ঘটনাকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা আখ্যা দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। এদিকে কানাডা জানিয়েছে, সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আলামত পায়নি তারা। খবর রয়টার্সের।

গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস বলেছে, হ্যাকিং প্রচেষ্টায় যেসব কৌশল ব্যবহার করা হয়েছে, সেগুলো অতীতে ব্যবহৃত ওপেনএআইয়ের এজেন্টের কার্যকলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই হ্যাকিং প্রচেষ্টার জন্য ওপেনএআইকে নিশ্চিতভাবে দায় দেয়নি প্রতিষ্ঠানটি।

ট্রান্সলুস এক ব্লগ পোস্টে জানিয়েছে, এজেন্টরা ২৮ মে ও ৯ জুন ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা গত সোমবার কানাডা সরকারকে বিষয়টি অবহিত করেছে।

কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ গত মঙ্গলবার জানিয়েছে, সন্দেহভাজন এআই এজেন্ট-কার্যকলাপের বিষয়ে তারা অবগত। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বর্তমানে সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’

ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের জন্য ওপেনএআইয়ের মডেলগুলোর প্রচেষ্টা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ওপেনএআই এই প্রতিবেদনগুলো পর্যালোচনা করছে এবং সরকারি পর্যালোচনার দায়িত্বে থাকা কানাডিয়ান কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।


এআইয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে সরকার

মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো। একই সঙ্গে ক্রমবর্ধমান শক্তিশালী এই প্রযুক্তি পরিচালনার জন্য সরকারগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে সরকারগুলো এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে।

ট্রান্সলুস জানিয়েছে, গত ২৮ মে পর্তুগিজ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ এবং গত ৯ জুন লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ পরিষেবায় ৮৯৯টি অনুরোধ শনাক্ত করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের কিছু হ্যাকিং প্রচেষ্টাও ছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে।

বিশ্বজুড়ে অনিয়ন্ত্রিত এআই এজেন্টদের মাধ্যমে নিরাপত্তা লংঘনের বেশ কয়েকটি ঘটনা কানাডা সরকার ও বিভিন্ন কোম্পানিকে উদ্বিগ্ন করে তুলেছে।

অস্ট্রেলিয়া গত সপ্তাহে জানায়, গত জুন মাসে একটি ওপেনএআই এজেন্ট তাদের সরকারি স্বাস্থ্য-তথ্য পোর্টালের নিরাপত্তা ভেঙে বিভিন্ন ফাইলে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছিল। এটাই ছিল কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম ঘটনা। 

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওই অনিয়ন্ত্রিত এআই এজেন্টের হ্যাকিংয়ের ঘটনায় ওপেনএআই গত মঙ্গলবার ক্ষমা চেয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিখবেন আপনি, টাকা দেবে সরকার

শিখবেন আপনি, টাকা দেবে সরকার

এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিলেন অ্যানথ্রপিকের সিইও আমোদেই

এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিলেন অ্যানথ্রপিকের সিইও আমোদেই

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

এআইকে ভুলেও যেসব তথ্য দেবেন না

এআইকে ভুলেও যেসব তথ্য দেবেন না

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

মনের মানুষ খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

আরও পড়ুন

বারটেন্ডার থেকে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী—যেভাবে উত্থান মেলোনির

বারটেন্ডার থেকে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী—যেভাবে উত্থান মেলোনির

কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা

কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা

রাশিয়ার সামরিক বাজেটে রেকর্ড, বরাদ্দ ৬০৬ বিলিয়ন ডলার

রাশিয়ার সামরিক বাজেটে রেকর্ড, বরাদ্দ ৬০৬ বিলিয়ন ডলার

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম