কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আবারও শহর ছাড়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে কিয়েভে ‘বড় আকারের প্রতিশোধমূলক হামলা’ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলার জবাবে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
বিবৃতিতে বলা হয়, এর আগে মে মাসেও বিদেশি নাগরিক ও কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা আমলে না নিয়ে কিয়েভে কয়েকটি বিদেশি দূতাবাস এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তারাও ইউক্রেন সফর করছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ বাহিনী কিয়েভে বড় আকারের প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে। বিদেশি নাগরিক, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা সেখানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মস্কো।
বিবৃতিতে আরও বলা হয়, সতর্কতা উপেক্ষা করে কেউ ইউক্রেনে অবস্থান করলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির দায় সম্পূর্ণভাবে তাদের নিজেদের।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। দুই পক্ষই একে অপরের লজিস্টিক কেন্দ্র, বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে উভয় দেশই বেসামরিক অবকাঠামোতে ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, হামলার লক্ষ্য সামরিক স্থাপনা বা সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো।
গত কয়েক দিনে কিয়েভে হামলার মাত্রা আরও বেড়েছে। শনিবার দিনিপ্রো নদীর ওপর থাকা একাধিক সেতুও হামলার লক্ষ্যবস্তু হয়। এর মধ্যে পিভনিচনি সেতুতেও হামলা চালানো হয়েছে।
