Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

বিশ্ববাজারে চাপ বাড়ছে জ্বালানির। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় জ্বালানির দাম বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।

শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে।

তিনি আল জাজিরাকে বলেন, প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ ইউরোপ আগে সৌদি আরব ও কুয়েত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করত।

দ্বিতীয়ত, রাশিয়া এখন ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির ডিজেল রপ্তানি কমে গেছে বলে জানান অ্যাটকিনসন।

তৃতীয়ত, চীনও ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি আরও বেড়েছে।

এদিকে সরবরাহ কমলেও ডিজেলের চাহিদা তুলনামূলকভাবে বেশি রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য কাটার মৌসুম চলায় এই চাহিদা আরও কিছুদিন বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান অ্যাটকিনসন।

সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেশি থাকার এই চাপই বর্তমানে বিশ্ববাজারে ডিজেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

আরও পড়ুন

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে  ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

জরুরি সংকেতের পর নিখোঁজ বিমান, অবশেষে...

জরুরি সংকেতের পর নিখোঁজ বিমান, অবশেষে...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম