Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজ প্রণালি দিয়ে তেল পাঠিয়েছে ইরাক। সংগৃহীত ছবি

Advertisement

কয়েক দশক পর প্রথমবারের মতো বিশালাকার তেলবাহী জাহাজে করে হরমুজ প্রণালি পেরিয়ে অপরিশোধিত তেল পরিবহন করেছে ইরাক। এতে বসরা বন্দরে তেল সরবরাহের পরিবর্তে সরাসরি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির ক্ষেত্রে দেশটির নতুন সুযোগ তৈরি হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, ইরাকের রাষ্ট্রীয় মালিকানাধীন অয়েল ট্যাঙ্কার কোম্পানি হরমুজ প্রণালি দিয়ে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করেছে। একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার জাহাজে করে এই তেল পরিবহন করা হয়। 

কোম্পানির দাবি, কয়েক দশকের মধ্যে এটাই তাদের এ ধরনের প্রথম কার্যক্রম। এই উদ্যোগের ফলে ইরাক বসরা বন্দরে তেল সরবরাহের পরিবর্তে সরাসরি হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহনের সুযোগ পেল।

এতে দেশটির রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান সোমো কোথায় এবং কীভাবে তেল বিক্রি করবে, সে বিষয়ে আরও বেশি নমনীয়তা পাবে।

অয়েল ট্যাঙ্কার কোম্পানির মহাপরিচালক আলী কাইস আবদুল জাব্বার বলেন, এই কার্যক্রম সোমোকে আরও ভালো বিক্রয় ও মূল্য পাওয়ার সুযোগ কাজে লাগাতে সহায়তা করতে পারে।

তেল পরিবহনের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার কেনারও উদ্যোগ নিয়েছে ইরাকের অয়েল ট্যাঙ্কার কোম্পানি। এর মাধ্যমে নিজেদের বহর সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক জাহাজ পরিবহন খাতে অবস্থান শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

এর আগে ইরাক তাদের তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে ইরানের সঙ্গে সমন্বয় করেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান প্রণালিটির চলাচল কার্যত বন্ধ করে দেওয়ার পর এই অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দলের লং মার্চ শুরু আজ

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের দলের লং মার্চ শুরু আজ

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

ফ্লাইদুবাইয়ের সেই পাইলট তদন্তকারীদের কী বলেছিলেন

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম