Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

এশিয়ার বাজারে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনের শুরুতে তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনা এবং মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন। এর মধ্যেই আগের দিনের লাভ ধরে রেখেছে তেলের বাজার।

এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮.১৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৭ সেন্ট বা ০.১ শতাংশ কমে ৯০.৩৫ ডলারে নেমেছে।

এর আগে বুধবারের লেনদেনে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ১ ডলার করে বেড়েছিল।

মাসিক হিসাবে ব্রেন্টের দাম সেপ্টেম্বরে প্রায় ১৪ শতাংশ বেড়েছে, যা জুলাইয়ের পর সবচেয়ে বড় মাসিক বৃদ্ধি। আর একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।

বাজার বিশ্লেষকদের নজর এখন মূলত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে। এসব বিষয়ে নতুন কোনো পরিবর্তন এলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

ইরাকের তেল বিক্রির অর্থ এখনো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফুরিয়ে আসছে সমাধানের পথ

আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফুরিয়ে আসছে সমাধানের পথ

যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হচ্ছে ইরাকের তেল বিক্রির টাকা, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হচ্ছে ইরাকের তেল বিক্রির টাকা, নেপথ্যে কী

আরও পড়ুন

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

লোহিত সাগরে নতুন বিপদ: হুথি ও আল-শাবাবের আঁতাতে বাড়াচ্ছে শঙ্কা

লোহিত সাগরে নতুন বিপদ: হুথি ও আল-শাবাবের আঁতাতে বাড়াচ্ছে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম