Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফুরিয়ে আসছে সমাধানের পথ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফুরিয়ে আসছে সমাধানের পথ

প্রতীকী ছবি

Advertisement

বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে সামনে জ্বালানির পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে তেলের দাম ব্যারেলপ্রতি ৬৫ ডলার থাকলেও সেপ্টেম্বরের মাঝামাঝিতে তা ১০০ ডলার ছাড়িয়ে গেছে। 

তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় ১৫ শতাংশের নিচে নেমে এসেছে। সৌদি আরবের পাইপলাইনে হামলা এবং রাশিয়ার শোধনাগারে ড্রোন হামলার কারণে বিশ্বজুড়ে ডিজেল ও জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের মার্চে বিশ্বের ৩২টি দেশ তাদের কৌশলগত মজুত থেকে ৪০ কোটির বেশি ব্যারেল তেল বাজারে ছেড়েছিল। এর ফলে যুক্তরাষ্ট্রের তেল মজুত গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। একমাত্র চীন তাদের বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়ে তেলের চাহিদা কিছু কমিয়ে রাখলেও এখন তাদেরও তেল আমদানির পরিমাণ আবার বাড়তে শুরু করেছে। 

বিশ্লেষকদের মতে, যুদ্ধ বন্ধ না হলে এবং হরমুজ প্রণালিতে বাধা অব্যাহত থাকলে ১৯৭০-এর দশকের মতো মারাত্মক জ্বালানি সংকট তৈরি হতে পারে। তখন বাজারে পর্যাপ্ত তেল না পাওয়ার পাশাপাশি পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা দিতে পারে, যা সামলানো বর্তমান মার্কিন প্রশাসনের জন্যও কঠিন হয়ে দাঁড়াবে। 

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তি বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে সাহায্য করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তি বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে সাহায্য করবে: ট্রাম্প

আরও পড়ুন

শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন

আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফুরিয়ে আসছে সমাধানের পথ

আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফুরিয়ে আসছে সমাধানের পথ

ইরাক থেকে বিদায় নিচ্ছে মার্কিন সেনারা, বাড়তে পারে ইরানের প্রভাব

ইরাক থেকে বিদায় নিচ্ছে মার্কিন সেনারা, বাড়তে পারে ইরানের প্রভাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম