Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ছবি: সংগৃহীত

Advertisement

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ডেলিভারির ফাঁকে বাইকের পাশে বসে গভীর মনোযোগে পবিত্র কুরআন তিলাওয়াত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে ব্যাপক প্রশংসায় ভাসছেন উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া। 

তবে তার কাছে এটি স্রেফ নেটিজেনদের নজর কাড়ার বিষয় নয়, বরং পরিবার ছেড়ে প্রবাসে কাজের মাঝে নিজের ঈমান ও প্রয়াত স্বজনদের স্মৃতি আঁকড়ে রাখার এক দৈনন্দিন প্রচেষ্টা।

গত দুবছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন মনসুর। আর গত পাঁচ মাস ধরে তিনি জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘তালাবাত’-এর ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছেন। 

দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফোটাতে এবং তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অর্ডারের ফাঁকে বাইকটি দাঁড় করিয়ে হাতে একটি কুরআন শরীফ নিয়ে পরম তৃপ্তিতে তিলাওয়াত করছেন মনসুর। 

তিনি জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই তিনি এটি নিয়মিত করে আসছেন। এর পেছনে রয়েছে তার জীবনের এক বিষাদময় অধ্যায়। 

তিন বছর আগে মাত্র কিছুদিনের ব্যবধানে নিজের বাবা-মা এবং ভাইকে হারান মনসুর। প্রিয়জনদের হারানোর এই গভীর শোক ও বেদনা তাকে ইসলামের অনুশাসনের আরও কাছে নিয়ে আসে এবং তিনি পুরো কোরআন হিফজ (মুখস্থ) করেন। 

ডেলিভারির কাজে দিনের বেশিরভাগ সময় তাকে রাস্তায় বাইক চালিয়ে পার করতে হয়। কুরআন যেন ভুলে না যান, তাই বাইক চালানোর সময় তিনি মোবাইলে তিলাওয়াত শোনেন। আর রাইডের মাঝে যখনই খানিকটা অবসর মেলে, সাথে রাখা কুরআন শরিফ খুলে তিলাওয়াত করতে বসে যান। 

মনসুর বলেন, ‘কাজের বিরতিতে কুরআন পড়লে তা আমাকে গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং মানসিকভাবে আল্লাহর কাছাকাছি অনুভব করি।’ প্রয়াত মা-বাবার মাগফিরাত কামনা করেই মূলত তার এই তিলাওয়াত। 

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই কোরআন পাঠ ও চর্চা করি।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বীনের জন্য অবিচল আসমা (রা.)-এর বুদ্ধিমত্তা ও ত্যাগ

ইসলামের সাহসী নারী দ্বীনের জন্য অবিচল আসমা (রা.)-এর বুদ্ধিমত্তা ও ত্যাগ

মনের কষ্ট দূর করার ২ কুরআনি আমল

মনের কষ্ট দূর করার ২ কুরআনি আমল

অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল চেক করা কি জায়েজ?

অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল চেক করা কি জায়েজ?

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে কি তা আদায় হবে?

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে কি তা আদায় হবে?

যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন রাসুলুল্লাহ (সা.)

বীরে গারস যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন রাসুলুল্লাহ (সা.)

দোয়ার শুরুতে যেসব বরকতময় বাক্য পড়বেন

দোয়ার শুরুতে যেসব বরকতময় বাক্য পড়বেন

আরও পড়ুন

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ইতালি

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম