Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জবাব চাইল সুপ্রিম কোর্ট

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার একা একাই নির্বাচন কমিশনের সব ক্ষমতা ব্যবহার করছেন কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত জবাব চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

মূলত একটি পত্রিকার প্রতিবেদনে প্রকাশ পায় যে, গত ১০ মাসে ভোটার তালিকা তৈরি ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য দুই কমিশনারের অন্তত ১৪টি বিষয়ে মতবিরোধ বা আপত্তি ছিল। এর পরেই বিষয়টি নিয়ে আইনি প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলা করেন পাটনার এক বাসিন্দা।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু পত্রিকার খবরের ওপর ভিত্তি করে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের সব সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী হয় সবার সম্মতিতে, নয়তো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হওয়া উচিত। যদি প্রমাণ হয় যে কোনো সিদ্ধান্ত নিয়ম মেনে একা নেওয়া হয়েছে, তবে তা স্থগিত করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কাজের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত দেওয়া স্বাভাবিক এবং সেগুলো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক বিরোধ নয়। এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

আরও পড়ুন

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

জবাব চাইল সুপ্রিম কোর্ট ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম