Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামাবাদে জুডিসিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। 

সোমবার (৫ সেপ্টেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত এক শুনানিতে এই আদেশ দেন বিচারক তাহির আব্বাস সিপ্রা।

২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে ইমরান খান যখন আদালতের জুডিশিয়াল কমপ্লেক্সে গিয়েছিলেন, তখন সেখানে তার সমর্থকরা বেশ হাঙ্গামা করেছিল। তারা নিরাপত্তা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। 

ওই ঘটনার পরই পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছিল। ২০২৩ সালের আগস্ট মাস থেকেই বিভিন্ন মামলায় কারাগারে বন্দি রয়েছেন পিটিআইয়ের এই শীর্ষ নেতা।

সোমবারের শুনানিতে বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী শুনানিতে ইমরান খানকে হয় সরাসরি আদালতে আনতে হবে, না হয় ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত করতে হবে। এছাড়া এই মামলায় হাজিরা না দেওয়ায় ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ এবং শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করে তাদের সম্পত্তির বিবরণ চেয়েছে আদালত। একইসঙ্গে পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী এবং নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সূত্র: জিও নিউজ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

ভেঙে যাচ্ছে পাকিস্তানের ৪ প্রদেশ

ভেঙে যাচ্ছে পাকিস্তানের ৪ প্রদেশ

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

আরও পড়ুন

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম